শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

ঢাবির মধুর ক্যান্টিনে কালো কাপড়ে মুখ ঢেকে ছাত্রলীগের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজনীতির আঁতুড়ঘর খ্যাত মধুর ক্যান্টিনের সামনে মুখ ঢেকে মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলে ছাত্রলীগের ১০ জনের মতো নেতাকর্মী অংশ নেন।
বুধবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। পরে তাদের মুখে মাস্ক পরা মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তারা ঢাবি ছাত্রলীগের নাকি অন্য কোনো ইউনিটের তাও নিশ্চিত হওয়া যায়নি।
মিছিলে নেতাকর্মীরা ‘জনযুদ্ধের দেশটা শেষ, কোথায় আমার বাংলাদেশ’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লাল সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’ ইত্যাদি স্লোগান দিয়ে দ্রুত মধুর ক্যান্টিন ত্যাগ করেন।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার পর এ বছরের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের রুম ভাঙচুর করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেন।

১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগ। ৫ আগস্টের পর ছাত্রলীগ নেতাদের কেউ আর ক্যাম্পাসে আসতে পারেননি। তাদের হল ও বিভাগ থেকে বয়কট করেন শিক্ষার্থীরা। এমনকি আন্দোলনের বিপক্ষে থাকায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭৯ জন শিক্ষককেও বয়কট করেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page