শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

মশার কয়েলের আগুনে পুড়ল কৃষকের ৮ গরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কৃষকের ৮টি গরু মারা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া দক্ষিণপাড়ার তফিজ আকন্দের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক তফিজ আকন্দের দুটি গোয়ালে থাকা ৮টি গরু পুড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, প্রতি রাতের মতো মঙ্গলবার রাতেও গোয়ালঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক তফিজ। গভীর রাতে আগুনের শিখার তাপে ঘুম ভাঙে তাদের। পরে তাদের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসেন। মুহূর্তেই তফিজ উদ্দিনের দুটি গোয়াল ঘরের ৮টি গরু দগ্ধ হয়ে মারা যায়।

তফিজ আকন্দ বলেন, কোরবানিতে বিক্রির জন্য ধার-দেনা করে গরুগুলো পালন করছিলাম। আমার সংসারের পুঁজি বলতে এই গরুগুলোই। আগুনে পুড়ে একদম নিঃস্ব হয়ে পড়লাম আমি।
উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি মশার কয়েল থেকে আগুন লেগেছে। সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page