বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

চলন্ত ট্রেনে আগুন ,দম্পতির লাফ, প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আতঙ্ক হয়ে এক দম্পতি তাদের এক ছেলে শিশুসহ ট্রেন থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মো. হামদান নামের ৮ মাস বয়সী শিশুকে মৃত ঘোষণা করা হয়।

গুরুতর আহত হয়েছেন শিশুর বাবা আবদুর রাজ্জাক (২৬) এবং মা লিজা আক্তার (২০)। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আবদুর রাজ্জাকের বাড়ি কক্সবাজারের পিএমখালী ইউনিয়ন এলাকায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

আরও জানা যায়, ঘটনার একটু আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুর রাজ্জাক সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে উঠেন। এরপর ট্রেনটি লোহাগাড়ার পদুয়ায় পৌঁছালে একটি বগিতে আগুন লেগে যায়।

লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, বগিতে আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page