বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

খিলক্ষেতে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত কিশোরের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অজ্ঞাত পরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাকিল জানান, গতকাল দুপুরে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোর গুরুতরভাবে আহত হয়। পরে তারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কিশোরটি মারা যায়। তারা ওই কিশোরের নাম-পরিচয় জানতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। নিহত ওই কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page