শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে: ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামী কয়েক দিনে আরও কঠোর হামলা চালানো হবে : ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ২৪ ফ্লাইট ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. দেলোয়ার হোসাইন মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

প্রিমিয়ার লিগে সালাহর যে রেকর্ড আগে করেননি কেউই

২০২৪-২৫মৌসুমে লিভারপুলের হয়ে শেষ গোলটা করলেন মোহাম্মদ সালাহ। ৮৪ মিনিটে তার করা ওই গোলের সুবাদে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ ড্রয়ে নিজেদের এবারের মৌসুম শেষ করেছে অলরেডরা। শিরোপা উৎসবের সঙ্গে এদিন প্রিমিয়ার লিগে এমন দুই রেকর্ড করেছেন সালাহ, যা তার আগে করে দেখাননি কেউই।
এবারের লিগে ৩৮ ম্যাচে সালাহ গোল করেছেন ২৯টি। অ্যাসিস্ট ছিল ১৮টি। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এই মৌসুমে ১০ এর বেশি গোল এবং অ্যাসিস্ট আছে কেবল দুজনের। তাদেরই একজন সালাহ। নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড।

সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্টের পুরস্কারের পাশাপাশি প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। এরইমাধ্যমে ইংলিশ লিগের ইতিহাসে একই সিজনে গোল, অ্যাসিস্ট এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার হলেন এই মিশরীয় তারকা।
সালাহর এমন একক কীর্তি অবশ্য এখানেই থেমে নেই। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একাধিক সিজনে গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড জিতেছেন মোহাম্মদ সালাহ। এই কীর্তিও নেই আর কারোরই। ২০২৪-২৫ মৌসুমের আগে ২০২১-২২ মৌসুমেও এই দুই পুরস্কার ছিল সালাহর দখলে।

গোল্ডেন বুট পেয়ে রেকর্ড আরও একটা করেছেন সালাহ। ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে চার মৌসুমে গোল্ডেন বুট পেয়েছেন তিনি। সালাহ ছাড়া এই কীর্তি আছে কেবল ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির। চলতি মৌসুমের আগে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ।

সেরার মঞ্চে বাকিসব পুরস্কার নিশ্চিত হলেও গতকাল সালাহ নিশ্চিত করেছেন প্রিমিয়ার লিগের আরও একটা রেকর্ড। এক মৌসুমে লিগে সবচেয়ে বেশি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) এর টালিতে সালাহ নিজেকে বসিয়েছেন সবার ওপরে।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলের মধ্য দিয়ে এই মৌসুমে ৪৭ গোলে অবদান রেখেছেন সালাহ। এই তালিকায় তার সঙ্গে আছেন অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরার। কোল এই কীর্তি গড়েন ১৯৯৩-৯৪ মৌসুমে। আর শিয়েরারের ৪৭ গোল-অ্যাসিস্ট এসেছিল ১৯৯৪-৯৫ মৌসুমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page