বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০

শাকিবের সঙ্গে প্রেম নিয়ে আবারও মুখ খুললেন পূজা

ঢাকাই সিমেনার শীর্ষ নায়ক শাকিব খান। ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছেন তিনি। তাদের দু’জনের বাইরেও আরও এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল নায়ককে ঘিরে।
যার নাম পূজা চেরী। বছরখানেক আগেই চলচ্চিত্রপাড়ায় শোনা যায়, নবাগত এই নায়িকার সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই তাদের এই সম্পর্কের শুরু।

বিষয়টি নিয়ে সে সময় কথা বলেছিলেন পূজা। জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দু’জন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে।
সম্প্রতি আবারও শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন এই নায়িকা। যেখানে নায়কের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেছেন, এই জগতে কাজ করতে গেলে এ রকম গুঞ্জন ছড়াবেই। কিছুদিন পর আবার দেখা যায় সেসব সবই মিথ্যা।
পূজা মনে করেন, শিল্পীদের তাদের কাজ নিয়েই বিচার করা উচিত। ব্যক্তিজীবন নিয়ে নয়।

শাকিবের সঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হবেন কি না, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘কাজ হলে তো আপনারা সবাই দেখতে পাবেন।’

অনেকেই ধারণা করেন, শাকিবের সঙ্গে ‘গলুই’ ছবি করতে গিয়ে পূজার সঙ্গে প্রেম হয়। এমনও শোনা যায়, পূজা সেই প্রেমের কারণে বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। যদিও সেসবের পক্ষে জোরালেো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন পূজা। যেখানে তার সঙ্গে থাকবেন চিত্রনায়ক রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page