বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

ই-মেইল পাঠিয়ে তদন্ত কমিশনে সাক্ষ্য দিলেন নানক-আজম

পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ই-মেইলে সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।
বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ফজলুর রহমান বলেন, ‘শেখ হাসিনাসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী। কিন্তু এখন পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘পালিয়ে থাকা দুজন রাজনীতিবিদ ই-মেইলের মাধ্যমে আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন। একজন মির্জা আজম, আরেকজন জাহাঙ্গীর কবির নানক। তারা আমাদের কাছে লিখিত দিয়েছেন। আমরা সেগুলো পর্যালোচনা করছি। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত প্রতিবেদনে পর্যালোচনার ফল দেখা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page