বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ

বাইপাস সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে।

শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ শীর্ষ নেতারা।

তিনি বলেন, সম্প্রতি দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তাঁর হৃৎপিণ্ডে পাঁচ-ছয়টি ব্লক পাওয়া যায়, যার মধ্যে কয়েকটি গুরুতর।

দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন না ঘটে।

এদিকে রপ্তানিপণ্যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ ট্যাক্স আরোপের সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের সদিচ্ছায় হারটি কমে ২০ শতাংশে নেমেছে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনুস এবং পরবর্তী সময়ে যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাঁরা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্বকূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page