শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ২৪ ফ্লাইট ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. দেলোয়ার হোসাইন মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন।
রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টের এখন পর্যন্ত ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে মারা গেছেন ১২২ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page