বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

সুদানের মসজিদে ভয়াবহ ড্রোন হামলা: নিহত অন্তত ৭৮, আহত ২০

সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় ৭৮ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার কার্যক্রম এখনও চলছে। স্থানীয় চিকিৎসকদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার এল-ফাশের শহরে এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হলেও, সংগঠনটি এখনও এর দায় স্বীকার করেনি।

গত দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। বর্তমানে আরএসএফ এল-ফাশের দখলে নিতে অগ্রসর হচ্ছে—যা দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি এবং যেখানে তিন লাখেরও বেশি সাধারণ মানুষ সংঘর্ষে আটকা পড়ে আছেন।

একজন স্থানীয় বাসিন্দা জানান, ভোরের নামাজ চলাকালীন ড্রোন হামলাটি চালানো হয়, যা সঙ্গে সঙ্গেই বহু মানুষের মৃত্যু ঘটায়।

বিবিসি যাচাই করা ভিডিওতে দেখা যায়, মসজিদের পাশে অন্তত ৩০টি মরদেহ কাপড় ও কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে।

সাম্প্রতিক দিনগুলোতে আরএসএফ এল-ফাশের শহরে নতুন করে হামলা জোরদার করেছে। তারা আশ্রয়হীন মানুষের জন্য তৈরি আবু শৌক ক্যাম্পেও তীব্র আক্রমণ চালিয়েছে, যা এখন আংশিকভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page