শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

নিজের বাজে পারফরম্যান্স নিয়ে যা ভাবছেন জাকের

সবশেষ এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকের আলি অনিক। আফগানিস্তানের বিপক্ষেও দুই ম্যাচে ব্যর্থ হন এই টাইগার অধিনায়ক। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই আলোচনার কেন্দ্রে জাকের।
তবে নিজের সমালোচনা প্রসঙ্গে মুখ বন্ধ রাখছেন জাকের আলী অনিক। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘এগুলো (সমালোচনা) নিয়ে আমার কিছু বলার নেই।’ কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে জাকের বলেন, ‘ভালো লাগছে।’

দলের সবাইকে কৃতিত্ব দিয়ে জাকের আরও বলেছেন, ‘প্রথমে ক্লিয়ার করি, আমি ম্যাচ জিতাইনি। সবার এফোর্টে খেলা জিতেছি। এখানে আমাকে ক্রেডিট দেওয়ার কিছু নেই। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সুন্দরভাবে ফুলফিল করার চেষ্টা করেছি। লিটনদা (দাস) ছিল না, উনার এবসেন্সে আমি ঠিকভাবে দায়িত্ব পালন করেছি। কৃতিত্ব প্লেয়ারদের। তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অনেক ভালো করেছে।’
আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজ ছিল সেটারও প্রস্তুতি। এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘খুব ভালো প্রস্তুতি। কোচিং স্টাফও সেভাবেই আগাচ্ছে। বিশ্বকাপের আগে ৬ টি-টোয়েন্টি ম্যাচ আছে। কীভাবে প্লেয়াররা রেডি হতে পারে সবাই এভাবেই প্ল্যান করে এগোচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page