শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. দেলোয়ার হোসাইন মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি

ঘুম থেকে উঠে আগে পানি পান ,না ব্রাশ, কোনটি করবেন—জানালেন চিকিৎসক

সকালে ঘুম ভাঙার পর আমাদের অনেকের একেক রকম অভ্যাস—কেউ আগে ব্রাশ করেন, কেউ আবার সরাসরি পানি খেয়ে নেন। কিন্তু প্রশ্ন হলো, ব্রাশ করার আগে পানি খাওয়া কি শরীরের জন্য ভালো, না ক্ষতিকর?

এই বিষয়ে অনেকেই দ্বিধায় থাকেন। কেউ বলেন, মুখে তো ব্যাকটেরিয়া থাকে, আগে ব্রাশ না করলে কীভাবে পানি খাব? আবার অনেকে বলছেন, সকালে খালি পেটে পানি খাওয়া দারুণ উপকারী। আসলে সত্যিটা কী?
স্বাস্থ্যবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘লিব্রেট’-এর এক প্রতিবেদনে চিকিৎসকরা জানান, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই পানি পান করাটা একদমই ক্ষতিকর নয়; বরং এতে উপকারই হয়।
তাহলে কি মুখের ব্যাকটেরিয়া শরীরের ক্ষতি করে না?

না, করে না। ঘুম থেকে উঠলে মুখে কিছু ব্যাকটেরিয়া থাকে ঠিকই; কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো যখন আমরা পানি খেয়ে গিলে ফেলি, তখন তা আমাদের পাকস্থলীতে চলে যায়। পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে, এই ব্যাকটেরিয়াগুলো সেখানেই নষ্ট হয়ে যায়।

চিকিৎসকরা পরামর্শ দেন, ঘুম থেকে উঠে অন্তত এক গ্লাস বা সম্ভব হলে দুই গ্লাস পানি পান করা উচিত।
সকালে ব্রাশ না করে পানি পানে যেসব উপকার পাওয়া যায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে : মুখের লালায় থাকা কিছু এনজাইম ও উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করে। পানি খেলে সেগুলো শরীরে ঢুকে রোগের সঙ্গে লড়তে সাহায্য করে।

হজম ভালো হয় : রাতে ঘুমের সময় পাকস্থলীতে কিছু টক্সিন জমে। সকালে পানি খেলে সেগুলো ধীরে ধীরে বের হয়ে যায়। এতে হজম শক্তি বাড়ে এবং গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যা কমে।

মাথা ব্যথা ও মাইগ্রেনের ঝুঁকি কমে : শরীর হাইড্রেটেড থাকলে মাথা ব্যথা, ক্লান্তি ও মাইগ্রেন হওয়ার সম্ভাবনা কমে যায়। এ ছাড়া সকালে পানি খাওয়ায় পেট পরিষ্কার থাকে, যা কোলন হেলথের জন্য ভালো।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক : খালি পেটে পানি খেলে ক্ষুধা কমে যায়, ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়া কম হয়। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে।
ত্বক ভালো থাকে : পানি শরীর থেকে টক্সিন দূর করে দেয়, যা ত্বকে ব্রণ, ফুসকুড়ি বা র‍্যাশ কমাতে সাহায্য করে। নিয়মিত সকালে পানি খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page