শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. দেলোয়ার হোসাইন মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক সাথে ৩ চাচাতো বোনের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক সাথে ৩ চাচাতো বোনের মৃত্যু হয়েছে। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র জানায়, রাঙ্গুনিয়ায় উপজেলার পারুয়া ইউনিয়নের আনু মিয়া হাজি বাড়ির মোঃ রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৮), মোঃ কালু মিয়ার মেয়ে হাবীবা আক্তার (৭) এবং সাহাবদি নগরের মোঃ নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৯) । তারা ৩ জন-ই সম্পর্কে চাচাতো বোন।

‎স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন ২৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে খেলার ছলে তিনজন-ই বাড়ির পাশে মসজিদের পুকুরের পাশে গেলে অদৃশ্য কারণে পানিতে পড়ে ডুবে যায়।
সূত্র জানায়, ৩ জনের মধ্যে ২ জনের মৃতদেহ পানির উপরে ভাসমান ছিলো। এবং অপরজন পানির নিচে তলিয়ে যায়।
নিহতারা সম্পর্কে চাচাতো বোন ছিলেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।

পরে লোকজন তাৎক্ষণিক পানির উপরে ভাসমান থাকাবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবং অনেক খোঁজাখুঁজির পর পানির তলদেশ থেকে বাকি জনের লাশ ও উদ্ধার করা হয়।

মর্মস্পর্শী/হ্রদয় বিদারক ভাবে এক সাথে ৩ বোনের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page