শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১৫, আটক ৬

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে ক্রিকেট স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের জুলাইযোদ্ধা দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।
এই স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিলো। পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে ৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন- মোঃ মেহেদী (২৮), সোলাইমান স্বপন (২৯) ও নুরুল হুদা (২৭)। তারা হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা।
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও এনসিপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ধারণ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত:। খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকেরা সহ অন্যারা এর প্রতিবাদ করলে ওই সময় ছাত্রলীগের হামলায় অন্তত ১৫ জনের মতো জুলাইযোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানতে চাইলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের নাম–ঠিকানা যাচাই–বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page