এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের যুবদল নেতা নুর উন নবীকে হত্যার উদ্দেশ্যে গতকাল রাতে হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন জানান- গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে। বিএনপি নেতা আলা উদ্দিন বলেন, আমরা বিএনপি’র পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।