বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ফেনী ১ আসনের এমপি রফিকুল ইসলাম মজনুর এপিএস এর নিয়োগ পেলেন জাফর মজুমদার ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাবি ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা : পাঁচ নিরাপত্তাকর্মী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় ফটকগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সাময়িক বহিষ্কার হওয়া নিরাপত্তাকর্মীরা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী মো. শাহ আলম ও মো. সেলিম; চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বে থাকা প্রহরী মো. সংগ্রাম হোসেন; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের প্রহরী মো. সাইফুল ইসলাম এবং কার্জন হলের পেছনের ফটকের মো. আলী আহমেদ। সাময়িক বহিষ্কারের পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি এলাকার প্রবেশদ্বারে তালা দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিন বুধবার ওই পাঁচ প্রবেশদ্বারে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর যারা ওই প্রবেশদ্বারে তালা লাগিয়েছিল, তাদের খোঁজা হচ্ছে।
সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page