বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন

গাজীপুর সিটি করপোরেশনের আধেপাশা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। এতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন আধেপাশা বাসন সড়ক এলাকায় ইন্টারপ্যাক লিমিটেড নামে প্যাকেজিং কারখানায় আগুন লাগে। খবর পেয়ে তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনে শেডসহ প্যাকেজিং তৈরির সরঞ্জাম পুড়ে প্রায় ২ কোটি ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page