বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র ‘হোয়াট ইফ’: জবি শিক্ষার্থীর অনন্য অর্জন

মাসুম রানা :

চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর প্যানোরমা ট্যালেন্ট বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হোয়াট ইফ। চলচ্চিত্রটির নির্মাতা তানহা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত রোববার (১৮ জানুয়ারি) ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে ‘হোয়াট ইফ’ সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায়।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে তানহা তাবাসসুম বলেন, এটি তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র। আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে গণপরিবহনে চলাচলের সময় যে নানা সমস্যার মুখোমুখি হতে হয় এবং সেগুলো মোকাবিলার সম্ভাব্য দৃষ্টিভঙ্গি থেকেই চলচ্চিত্রটির ভাবনা তৈরি।

এই স্বীকৃতিকে তিনি তাঁর জন্য বড় একটি প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান আল সাবিত, তাসনিম শুচি, কাব্য রাহা, আলভী আবীব ও সাইন আহমেদ পবন। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের দায়িত্বে ছিলেন আরিফুর রহমান এবং ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন রুদ্র ব্যানার্জি।

কালার গ্রেডিং করেছেন মুরসালিন, সাউন্ড মিক্সিং ও ডিজাইনে ছিলেন সৈকত সিনহা এবং ভোকাল আর্টিস্ট হিসেবে কাজ করেছেন জান্নাতুল তোশা। চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন আলভী আবীব এবং ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ সাকিব সোবহান।

উল্লেখ্য, ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে গত ১০ জানুয়ারি শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page