বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু শ্রীপুরে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক নির্মুলে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন চট্টগ্রামের ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ২০ মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াতের কর্মী নিহত

‘আমি একটা পরী’— পরী মণির কড়া জবাব

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস ও আলোচিত নায়িকা পরী মণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সবসময়ই ভক্তদের নজর কাড়ে। তবে প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যেই নেটিজেনদের একাংশের অযাচিত কটাক্ষ ও সমালোচনার শিকার হতে হয় তাকে। এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই ফেসবুকে এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরী মণি সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।’ অন্যের বয়স বা রূপ নিয়ে ট্রল না করে নিজের জীবন উপভোগ করার পরামর্শই যেন দিলেন তিনি।

কটাক্ষকারীদের মানসিকতাকে ‘কুৎসিত’ আখ্যা দিয়ে পরী আরও লেখেন, ‘তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’ সবশেষে নিজের আত্মবিশ্বাস ও স্বকীয়তা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি একটা পরী।’

পরীমণির এই আত্মবিশ্বাসী পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। ভক্তরা তার এই সাহসী বার্তার প্রশংসা করছেন। নেটিজেনদের মতে, যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করেন, তাদের জন্য পরীমণির এই পোস্ট একটি মোক্ষম ও যুতসই জবাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page