বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ফেনী ১ আসনের এমপি রফিকুল ইসলাম মজনুর এপিএস এর নিয়োগ পেলেন জাফর মজুমদার ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ

সংসদের আচরণ নিয়ে দিক নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ গড়ার প্রত্যাশা করা হচ্ছে। তিনি বলেন, ‘সংসদে আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই।
দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।’

চিফ হুইপ বলেন, ‘আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক। তাদের যেকোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে আমরা স্বাগত জানাব।’

প্রথম অধিবেশনে জরুরি কয়েকটি সংসদীয় কমিটি হবে বলে জানান চিফ হুইপ।
তিনি বলেন, ‘অর্ডিনেন্স পাসে কমিটি হবে।’

সংসদ উপনেতা, স্পিকার নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘সংসদ উপনেতা কে হবেন তার সিদ্ধান্ত হয়নি এখনো। তবে সংসদ নেতা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষযে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page