বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূর, সম্পাদক বাকী বিল্লাহ দাবি-দাওয়ার নামে বর্তমান বিএনপি’র নের্তৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র/বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর  কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে বাস-ট্রেন সংঘর্ষে ভয়াবহ ট্রাজেডি: নিহত ১২, আহত অনেকেই ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুর মহানগরের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোম্পানীগঞ্জে ওসি শফিকুল ইসলাম খাঁনের মিথ্যা মামলায় জনজীবন অতিষ্ঠ  কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ জন নিহত আমিরাত’র ধর্নাঢ্য ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি দীর্ঘ কয়েক বছর পর এলাকায়, এমপি নুরুল আমিন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বিশ্বরোডের ওভার ব্রীজটি অত্যন্ত ঝুঁকি পূর্ন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার

ঈদে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা

ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সেহরির পর থেকেই ঢাকার প্রধান বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়।

মহাখালী, কল্যাণপুর ও গাবতলী থেকে অধিকাংশ বাস নির্ধারিত সময় মেনেই ছেড়ে যাচ্ছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদে টিকিট বিক্রি আশানুরূপ নয়।
জ্বালানি সংকটের প্রভাব পড়েছে যাত্রী পরিবহনে। যদিও তাদের আশা, সন্ধ্যার পর যাত্রীর চাপ আরো বাড়বে।

অন্যদিকে যাত্রীদের ভাষ্য, অতীতের মতো টিকিট পেতে তেমন বিড়ম্বনায় পড়তে হয়নি। অনলাইনে সহজেই ন্যায্য দামে টিকিট পাওয়া গেছে।
তবে তাৎক্ষণিক যাত্রার ক্ষেত্রে অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা নেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।

এদিকে ঈদের ছুটিকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশনেও বেড়েছে যাত্রীচাপ। বুধবার সকালে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যেতে দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন, নির্বিঘ্নেই ট্রেনে যাতায়াত করছেন তারা।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানিয়েছেন, শিডিউল বিপর্যয় এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

তবে যাত্রীচাপ বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নিয়ম ভেঙে ট্রেনের ছাদে ওঠার চেষ্টাও করছেন। এ বিষয়ে কঠোর নজরদারির কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page