আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘মনোহরদী সাংবাদিক ফোরাম’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান নূর (আমার দেশ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বাকী বিল্লাহ (নয়া দিগন্ত)।
সম্প্রতি মনোহরদী বাসস্ট্যান্ড কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি জে এম শাহজাহান মোল্লা (দৈনিক আমার বাঙলা), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ (চ্যানেল এস), কোষাধ্যক্ষ- রেজাউর রহমান (দৈনিক ভোরের দর্পন), দপ্তর সম্পাদক- আবুল কালাম (নরসিংদী ডট টিভি)।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোসাদ্দেকুর রহমান খান (দৈনিক সংগ্রাম), আনোয়ার হোসেন (মানব জমিন), হারুন অর রশিদ (যুগান্তর), ইসমাইল হোসাইন খান (কালের কন্ঠ), মো. মোজাম্মেল হক (সময়ের আলো), শরিফুল ইসলাম শামীম (বিজয় টিভি), জাহিদুল ইসলাম (আজকের পত্রিকা)।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি সেই দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।