শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি বিএমএসএফের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

২৬ মার্চ উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন বলেন, “স্বাধীনতার এই গৌরবময় দিনে আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি সেই সকল বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।” ” তিনি সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলা বন্ধের উপরও গুরুত্ব আরোপ করেন।”

এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, এবং নাজমুল ও মো: সুজন বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তারা দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page