বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সুন্দরগঞ্জ থানার নতুন ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়।

জানা যায়, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ পদায়ন করা হয়েছে। তিনি এর আগে গাইবান্ধা জেলা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।

নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর সুন্দরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে সুন্দরগঞ্জ থানার সার্বিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page