বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বিশ্বকাপের বিস্ময়কর গোল,২০১০ বিশ্বকাপ : কোয়াগ্লিয়ারেল্লার জাদুকরী চিপ

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৬৬ দিন, এই ক্ষণগণনার মুহূর্তে ফিফা প্রতিদিন একটি করে বিস্ময়কর গোল তুলে ধরছে ভক্ত-সমর্থকদের সামনে। আজকের পর্বে থাকছে ২০১০ সালে ইতালির হয়ে ফ্যাবিও কোয়াগ্লিয়ারেল্লার একটি ঐতিহাসিক চিপ।
২০০৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আফ্রিকায় অংশ নিয়েছিল ইতালি। ওই আসর ভুলে যেতেই চাইবে আজ্জুরিরা। প্যারাগুয়ে ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘এফ’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল। টিকে থাকতে শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে হার এড়াতে হতো।
জোহানেসবার্গের এলিসন পার্ক স্টেডিয়ামে সেই ম্যাচে শুরু থেকে আধিপত্য ধরে রেখে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। ৮১ মিনিটে ইতালি একটি গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা বাড়ায়। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে স্লোভাকরা ফের এগিয়ে যায়। ৩-১ গোলে ইনজুরি টাইমে পিছিয়ে ছিল ইতালি।

ম্যাচ ঘড়ির কাঁটা ছিল একেবারে ইতালির বিপক্ষে। কিন্তু ড্যানিয়েলে ডি রসি হাল ছাড়েননি। হালকা স্লাইডে ফ্লিক করে অ্যাডিডাস জাবুলানিকে ফ্যাবিও কোয়াগ্লিয়ারেল্লার কাছে পাঠান। স্লোভাক কিপার জান মুচা গোললাইন থেকে ৩ গজ সামনে ছিলেন।
কিপার তার জায়গায় না থাকায় নাপোলি ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে গোলের জন্য শট নিলেন। তার নিচু ফ্লাইটে করা চিপ প্রতিপক্ষ কিপারের মাথার ওপর দিয়ে জাল খুঁজে পায়। দ্বিতীয়ার্ধে বদলি নামার পর তার জাদুকরী গোল যখন হলো, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ইতালি গ্রুপের শেষ দল হিসেবে বিদায় নিলেও কোয়াগ্লিয়ারেল্লার সেই গোল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page