বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে চলতি মাসের শেষ দিকে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রবিবার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সফরের বিস্তারিত নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং উচ্চপর্যায়ের এই সফরের আলোচ্যসূচি নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং সফরকালে ড. খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্থান পেতে পারে। এ ছাড়া বাংলাদেশে চলমান বিভিন্ন চীনা প্রকল্প এবং ভবিষ্যতে নতুন অংশীদারিত্বের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের প্রস্তুতি চলছে। চলতি মাসের শেষ দিকেই এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুতই দিনক্ষণ চূড়ান্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page