বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই : চিফ হুইপ চট্টগ্রাম বন্দর,৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ ইরানের তোপে সুর নরম : আঞ্চলিক দেশগুলো তেহরানের শত্রু নয়, জানাল কাতার ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ফেনী ১ আসনের এমপি রফিকুল ইসলাম মজনুর এপিএস এর নিয়োগ পেলেন জাফর মজুমদার ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

পাবনার সুজানগরে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

টানা তিন ঘণ্টার চেষ্টায় পাবনার সুজানগরে হাজি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় মার্কেটের অন্তত ১৫ দোকান আগুন পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন দগ্ধ হয়েছেন । তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০ টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page