বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি ঘোড়া জবাই করে গোশত বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার বেড়াইদেরচালা ২নং সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি ডালিম মিয়া (৪২)। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি ঘোড়ার জবাইকৃত গোশত, মাথা ও অন্যান্য বর্জ্য উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল প্রধান জানান, বুধবার দুপুরের দিকে একটি পিকআপ ভ্যানে করে পাঁচটি ঘোড়ার গোশত ঢাকায় পাঠানো হয় বলে তারা জানতে পারেন। পরে সন্দেহের ভিত্তিতে নজরদারি চালিয়ে মাথা ও বিভিন্ন অংশ বস্তায় ভরে সরানোর সময় ডালিম মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

অভিযুক্ত ডালিম মিয়া দাবি করেন, তার এক আত্মীয় বরিশালে গোশতের ব্যবসা করেন। তিনি জামালপুর থেকে পাঁচটি ঘোড়া কিনে এনে জবাই করেন এবং দুপুরে গোশত ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, ডালিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম বলেন, তার ছোট বোনের স্বামী ঢাকায় ব্যবসা করেন এবং তিনিই ঘোড়াগুলো এনে জবাই করেন। পরে বর্জ্য ফেলার সময় স্থানীয়রা তাদের আটক করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page