বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় জমি বণ্টন নিয়ে ক্ষোভ, বাবার কবর ভাঙচুর করছেন ছেলে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল যুক্তরাষ্ট্রের ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করা সঠিক সিদ্ধান্ত : কিম জং উন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না এমবাপ্পে ভারতে পলাতক হাদি হত্যার আসামিদের আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুক্তি করতে ‌‘মরিয়া’ ইরান, কিন্তু ‘প্রাণভয়ে’ মুখ খুলছে না: ডোনাল্ড ট্রাম্প

এই শীতে প্রেম পাচ্ছে, কিন্তু প্রেমিক পাচ্ছেন না শ্রীলেখা

বরাবরই রাখঢাক ছাড়াই নিজের মনের কথা স্পষ্ট ভাবে বলে দিতে পারেন ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন তেমনভাবেই নেহাত মজা করেই একটা মনের কথা জানালেন অভিনেত্রী; দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে তার আক্ষেপ তুলে ধরেন।
বুধবার রাতে শ্রীলেখা মিত্র এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল।’ তিনি একইসঙ্গে লেখেন, ‘বলি এই বেঞ্চমার্ক এত হাই কেন আমার?’

কিন্তু কেন প্রেমিক নেই বলে আফসোস করছেন শ্রীলেখা? আসলে শীতের জামার জন্য! সেগুলো অন্তত পরে ডেট এ যেতে পারতেন শ্রীলেখা, এমনটাই হয়ত বোঝাতে চেয়েছেন তিনি। সেই পোস্টে অভিনেত্রী আরও যোগ করেন, ‘শীতের ভালো ভালো জামা কাপড় পরে বেরোতেই পারছি না। জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।’
প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ের জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্টও করেন অভিনেত্রী। শ্রীলেখা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তার প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ঐশীকে।
ঐশীর ভালো নাম মাইয়া। মেয়ের জন্মদিনে অভিনেত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ছোট্ট মনে কষ্ট চেপেই বেড়ে উঠেছে। মানুষের মতো মানুষ হয়েছে, আমাদের এই ছোট্ট ইউনিটটা বাইরের ঝড় ঝাপটা সামলে বহাল আছে এবং থাকবে। আশীর্বাদ করবেন।’

প্রসঙ্গত, শ্রীলেখা এবং শিলাদিত্য আর একসঙ্গে নেই। তাদের ২০১৩ সালেই বিবাহ বিচ্ছেদ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page