বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

কুয়াশায় ঢাকা সারা দেশ, বাড়ছে শীত

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্বও বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝরাত এবং ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। ফলে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত যশোর থেকে ঢাকা হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত পুরো এলাকাই কুয়াশাচ্ছন্ন হয়ে আছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগের বিভিন্ন এলাকার তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা এর কাছাকাছি নামতে পারে। আজ কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা এবং আশপাশের এলাকায় এর প্রভাব কমলেও উত্তরাঞ্চলে দিনভর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে।
এর আগে, বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে এই সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

একইসঙ্গে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া শুক্রবার (১৩ ডিসেম্বর) সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page