বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

পেশাদার ও দক্ষকর্মী নিতে আগ্রহী লি‌বিয়া

বাংলাদেশ থেকে আরও পেশাদার ও দক্ষকর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে লি‌বিয়া।
রোববার (২২ ডি‌সেম্বর) পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত লি‌বিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব সুলিমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয়পক্ষ আগামী বছর বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নি‌য়ে আলোচনা ক‌রেন। তারা দীর্ঘস্থায়ী সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
পররাষ্ট্র সচিব কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর জোর দেন এবং ব্যবসায়িক আদান-প্রদান বাড়াতে উভয় দেশের চেম্বার অব কমার্সের মধ্যে জোরালো সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এ ছাড়া তিনি লিবিয়ার পক্ষকে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফের বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারি পর্যায়ের সম্পৃক্ততা বাড়াতে আহ্বান জানান।
অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ স্বীকার করে রাষ্ট্রদূত সমস্যা সমাধানে একটি ইলেকট্রনিক নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের জন্য লিবিয়ার প্রচেষ্টার কথা জানান।

তি‌নি বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও পাটজাত পণ্য আমদানি বাড়ানোর জন্য লিবিয়ার আগ্রহের কথা জানান।

পররাষ্ট্র সচিব লিবিয়ার অর্থনীতিতে বাংলাদেশি পেশাজীবী ও শ্রমিকদের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন এবং আরও দক্ষ কর্মী ও পেশাজীবী পাঠানোর মাধ্যমে নিয়মিত অভিবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষই উচ্চ-পর্যায়ের সফরের সুবিধার্থে এবং দ্বিপক্ষীয় পরামর্শের জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বিস্তৃত বিষয়াদি কাভার করে এমন একটি এমওইউ স্বাক্ষর ত্বরান্বিত করতে সম্মত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page