বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আরও ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া, যা বলছে ইরান ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা হরমুজ দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, বলেছে মার্কিন নৌবাহিনী রাজেন্দ্রপুরে নেসলে কারখানার ব্যবসা নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’, আরো সুফলের অপেক্ষা, চট্টগ্রামে অর্থমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস উড়ানোয় নিষেধাজ্ঞা

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘বড়দিন’ উদযাপিত হবে বুধবার (২৫ ডিসেম্বর)। বড়দিনে ঢাকায় পটকা ফুটানো, ফানুস উড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page