মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না’ দাবি করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প টানা ৭ দিন মহাসড়কে যেসব যানবাহন চলবে না মোজতবা খামেনি কীভাবে অল্পের জন্য ‘বেঁচে গেছেন’, জানাল দ্য টেলিগ্রাফ ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল মীরসরাইতে আরো পনের হাজারের বেশি হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে  : আমীর খসরু অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কটিয়াদীতে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত আমিরাতের প্রধান বন্দরের কাছে তেলের ট্যাংকারে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান

শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোনকল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। একইসাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি এম সুলতান মাহমুদ।

গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ অন্যদের পাওয়া গুরুত্বপূর্ণ কলরেকর্ড সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৩জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান ও এর পরবর্তী সময়ের গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কল রেকর্ড এবং গুম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যের মধ্যে শেখ হাসিনাসহ অন্য জড়িতদের সঙ্গে সম্পর্কিত কল রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, কল রেকর্ডের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ব্যবহৃত পরিকল্পনা ও নির্দেশনা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি গুমের সঙ্গে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। এই তথ্য ও প্রমাণ তদন্ত কার্যক্রমে নতুন দিক উন্মোচন করতে পারে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে।
প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page