বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৯০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে হতাহতের ঘটনা।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, নাইজেরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ার পর জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে এবং এতে ঘটনাস্থলে থেকে জ্বালানি সংগ্রহের জন্য ছুটে আসা ৯০ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ভেতরে থাকা জ্বালানি আশপাশে ছড়িয়ে পড়েছিল। এরপর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। মূলত লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয় এবং এতে ৯০জন নিহত হয় এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page