শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (উব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দি‌তে আগামীকাল সোমবার (২০ জানুয়া‌রি) দিবাগত রাতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ২১-২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০-২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন হবে। এই সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। চার দিনের সফরে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

সম্মেলন অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক দেশের সরকার/রাষ্ট্রপ্রধান, সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা বৈঠক ও সাক্ষাৎ করবেন।
জানা গেছে, দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, এটা একটা ব্যবসায়িক ফোরাম বা প্ল্যাটফর্ম। ফোরামে ফোকাস থাকবে ব্যবসা বা বিনিয়োগ নিয়ে। বিভিন্ন কোম্পানি তাদের সঙ্গে অর্থনৈতিক বা বিনিয়োগ সম্পৃক্ত বিষয়ে আলোচনা করবেন। অর্থনীতি নিয়ে কাজ করাদের অনেকে ফোরামে আসবেন, প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে হয়ত মতবিনিময় করবেন। বিভিন্ন কোম্পানি বা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার একটা সুযোগ পাওয়া যাবে ফোরামে।

সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page