শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

বোমার বার্তা-অভিযান নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে শাহজালাল বিমানবন্দর

বোমার বার্তা ও অভিযান নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় বিমানবন্দরে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

এর আগে বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়। ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকির ঘটনা ঘটে।
ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে টার্মিনালে আনা হয়। পরে সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনে প্রবেশ করে। তারা প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। সেসময় যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনে ছিল। সেগুলো একে একে পরে তল্লাশি করা হয়। অন্তত দুই শতাধিক কর্মকর্তা-নিরাপত্তা কর্মী উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে কয়েক ঘণ্টা সময় অতিবাহিত করেন।
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো প্লেনে তল্লাশি চালানো হলেও এতে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। পরে দুপুর দেড়টার দিকে উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page