বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় জমি বণ্টন নিয়ে ক্ষোভ, বাবার কবর ভাঙচুর করছেন ছেলে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল যুক্তরাষ্ট্রের ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করা সঠিক সিদ্ধান্ত : কিম জং উন কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারেন না এমবাপ্পে ভারতে পলাতক হাদি হত্যার আসামিদের আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চুক্তি করতে ‌‘মরিয়া’ ইরান, কিন্তু ‘প্রাণভয়ে’ মুখ খুলছে না: ডোনাল্ড ট্রাম্প

বাসচালক-শ্রমিকদের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, যানবাহনে আগুন

ভোলায় বাসচালক ও শ্রমিকদের সঙ্গে সিএনজিচালিত  চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনার জেরে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩টি অটোরিকশায় আগুন দেওয়া হয়।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।

পরে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ৩ জন সিএনজিচালিত অটোরিকশা বাসস্ট্যান্ডের অভ্যন্তরে রাখে। পরে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওই ৩টি অটোরিকশায় আগুন দেওয়া হয়।

এদিকে গতকাল রাতের সংঘর্ষের ঘটনায় ২টি বাসে অগ্নিসংযোগ, ৭টি বাসে ভাঙচুর ও বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদসহ ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবিতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে জেলার ৫টি রুটে বাস চলাচলে ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হাচনাইন পারভেজ বলেন, আজ সকালেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে আলোচনার জন্য কর্তৃপক্ষ ডেকেছে। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page