শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

শাশুড়ির জন্মদিনে মেজাজ হারালেন রণবীর

বলিউডের অন্যতম তারকা দম্পতি আলিয়া ভাট-রণবীর কাপুর। সম্প্রতি আলিয়া ভাটের মা আলিয়া ভাট জন্মদিন উপলক্ষ্যে মিলিত হয়েছিল ভাট এবং কাপুর পরিবার। জন্মদিনের বিশেষ খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে গিয়েছিলেন সোনি রাজদান, পূজা ভাট, আলিয়া ভাট, রণবীর কাপুর, মহেশ ভাট, নীতু কাপুর।
একসঙ্গে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বেরিয়েই মেজাজ হারালেন রণবীর। তারকাদের দেখলেই মুম্বাইয়ে ভিড় জমান পাপারাজ্জিরা। তেমনই এদিনও রেস্টুরেন্টের বাইরে ভিড় জমিয়েছিলেন ছবি শিকারিরা।

আর আলিয়াকে দেখেই ঘিরে ধরেন তারা। যা দেখে রেগে লাল হয়ে যান রণবীর। বলে ওঠেন, ‘কী করছেন আপনারা সরে যান, সরে যান।’ এদিন সকালে আলিয়াও রেগে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ, নেটপাড়ার একাংশ মন্তব্য করে বোটক্স করিয়ে নায়িকার মুখ বেঁকে গিয়েছে।
দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী। আলিয়া লেখেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনও মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু এটা কী হচ্ছে! সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে।’
এরপর অভিনেত্রী বলেন, ‘আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এই সব! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন, আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’

তার দাবি, প্রত্যেকের নিজের শর্তে বাঁচার অধিকার আছে। এর আগেও তাকে ট্রল করা হয়েছে। তিনি কখনও কোনও মন্তব্য করেননি। তবে এবার আর তিনি চুপ থাকবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page