শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

গাইবান্ধায় বড় ভাই হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) আদালতের বিচারক আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আরিফ বিল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পারিবারিক কলহের কারণে ভাত খাওয়ার সময় আরিফ বিল্লাহ ও তার মা হামিদা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ রাইস কুকারে লাথি মারলে কুকারের ওপরের অংশ ভেঙে যায়। এই ঘটনা জানতে চাইলে আরিফ ক্ষুব্ধ হয়ে বারান্দায় রাখা ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে বড় ভাই শহিদুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত শহিদুলকে স্বজনরা চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুর পর, ২০২১ সালের ২০ নভেম্বর শহিদুলের স্ত্রী তাসফুরা আক্তার সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২০ জন সাক্ষী উপস্থাপন করা হয়, যার মধ্যে শহিদুলের বাবা-মাও সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page