বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে টিএনজেড’র গ্রুপের পরিচালক গ্রেপ্তার

গাজীপুরে টিএনজেড গ্রুপের শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক পরিচালককে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম- মো. আব্দুল হালিম (৪৮)। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতা পরিাশোধের দাবিতে গত শনিবার সকাল ৯টা হতে সোমবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় তারা কয়েকটি কারখানা ভাঙচুর করে। এর জেরে ওই গ্রুপের ৫টিসহ আশপাশের অন্তত ৪৫টি কারখানা বন্ধ হয়ে যায়। পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তী সময়ে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলো এখনও বন্ধ রয়েছে।

জিএমপি’র বাসন থানার ওসি রাহেদুল ইসলাম বলেন, টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য্য করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page