বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ প্রসঙ্গে চটলেন অমিতাভ

পরিবার নিয়ে সামাজিক মাধ্যমে খুব কম কথা বলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। কারণ, এসব করে তার পরিবারের সম্মান নষ্ট হতে দিতে চাননা। কিন্তু সেই পরিবারকে নিয়েই হঠাৎ সামাজিক মাধ্যমে এসে কথা বলে গেলেন তিনি।

লক্ষণীয়, অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা বচ্চন পা দিল কৈশোরে। মা ঐশ্বরিয়াও সামাজিক মাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন। তার আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। কিন্তু বাবা অভিষেক বচ্চন এবং পরিবারের বাকিরা যে নীরব!

আরও একটি লক্ষণীয় বিষয়, সম্প্রতি মহারাষ্ট্রে নির্বাচন হল। অক্ষয় কুমার সকাল সকাল উপস্থিত। প্রাণের মায়া তুচ্ছ করে দেহরক্ষী নিয়ে ভোট দেন সালমান খানও। কিন্তু ওই দিনও অনুপস্থিত বচ্চন পরিবার! কেউ ভোট দিতে যাননি।
আর এতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের জোয়ার। অভিষেক বচ্চন-ঐশ্বরিয়ার যে বিচ্ছেদ হতে যাচ্ছে, তা যেন এক প্রকার নিশ্চিত। অবস্থা বেগতিক দেখেই কি সবার সামনে এসে মুখ খুললেন অমিতাভ?

সামাজিক মাধ্যমে খানিকটা চটে গিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্য পেশ করলেন অমিতাভ। কটাক্ষ করে লেখেন, ‘বক্তব্যের শেষে একটা করে প্রশ্নচিহ্ন! অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের চর্চায় নতুন ইন্ধন। পাঠকেরা পড়ছেন এবং দেদার প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এতে ভুয়া খবর আরও বেশি করে ছড়াচ্ছে।’

এ-ও লিখলেন, তিনি চট করে নিজের পরিবার নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খোলেন না। পরিবারের সম্মানহানি যাতে না হয় সে কারণেই। কিন্তু অবলীলায় সামাজিক মাধ্যমে, সংবাদমাধ্যমে সেটাই প্রতি মুহূর্তে ঘটছে। যা দেখে তিনি স্তম্ভিত।

পাশাপাশি অমিতাভ নিন্দাচ্ছলে প্রশংসা করেছেন সংবাদমাধ্যমেরও। লিখেছেন, ‘আপনারা নিজেদের কাজে একটুও ফাঁকি দিচ্ছেন না। অবশ্যই প্রশংসিত। কিন্তু প্রকৃত ঘটনা না জেনে দিনের পর অর্ধসত্য খবর ছড়িয়ে পড়ছে।’ তার আরও অনুযোগ, ‘এতে অর্ধসত্যই প্রকাশ পাচ্ছে। যা পড়ে সাধারণ পাঠক নিজেদের মতো করে ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন। তার বিনীত প্রশ্ন, কোনও পরিবারকে অকারণে বিব্রত করতে এই ধরনের ভুয়া কুৎসাই কি কাম্য?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page