বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন সংস্কার কমিশন

দেশের ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আজ দ্বিতীয় ধাপে মতবিনিময় করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

সংস্কার কমিশনের সভাপতি সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ইতোমধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন।

অবাধ-অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে ধারাবাহিক এই সংলাপ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করে কমিশন।

এর আগে, সংস্কার কমিশন একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page