শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

টঙ্গী সাব- রেজিস্টি অফিস এর দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি: জাহাঙ্গীর সাধারণ সম্পাদক: বকুল

বি. এম. আশিক হাসান :

গাজীপুর মহানগরের টঙ্গীর ঐতিহ্যবাহী সাব-রেজিস্টি অফিস এর দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। ২১ শে নভেম্বর ২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

টঙ্গী বাজার সাব- রেজিস্টি অফিসে সাধারন ভোটারদের আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে বিজয়ী করেন।সভাপতি পদে ১৬১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম ভেন্ডার নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ হোসেন বকুল। এছাড়াও সহ-সভাপতি পদে ১৪৪ ভোট পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম এবং ১৩৭ ভোট পেয়ে হোসেন আহমেদ নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ১৭৪ ভোট পেয়ে মোঃ জাহিদ হাসান স্বপন ও ১২৫ ভোট পেয়ে মোঃ এনামুল সরকার নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ১১২ ভোট পেয়ে মোঃ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক পদে ১০২ ভোট পেয়ে মোঃ ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে মোঃ জাহাঙ্গীর আলম,ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১০৮ ভোট পেয়ে হাজ্বী: মোঃ ওয়াদুদ হোসেন, প্রচার বিষয়ক সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে মোঃ ফারুক হোসেন এবং কার্যকরী সদস্য পদে ১৫৪ ভোট পেয়ে মোঃ আল আমিন মিয়া, ১৩৮ ভোট পেয়ে কে এম নজিবুল্লাহ(জনি) এবং ১৩৫ ভোট পেয়ে মোঃ ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।

এ সময় বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল বিজয়ীদের কে ফুলের মালা দিয়ে বরন করেন সাধারণ সদস্যরা। সাধারণ ভোটার ও প্রার্থীরা জানান অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ মফিজ উদ্দিন সহ ৬ নির্বাচন কমিশনার জানান নির্বাচনে ২১৬ জন ভোটারের বিপরীতে ২১৪ জন ভোটার ভোট প্রদান করেছে।বিভিন্ন পদে ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page