শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

সাবেক এমপি লতিফ রিমান্ডে

ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আলমগীর হোসেন এ আদেশ দিয়েছেন।

এম এ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য হন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পাবলিক প্রসিকিউটর (মহানগর আদালত) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, গত ৪ আগস্ট নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি লতিফ। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে দু-দিন মঞ্জুর করেছেন।
রিমান্ড আবেদনের শুনানিতে হাজিরের জন্য এম এ লতিফকে বুধবার সকাল সাড়ে আটটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট চট্টগ্রাম নগরী থেকে লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই বিকেলেই তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page