শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ ঈদে ১৭ মার্চ থেকে দুটি নৌরুটে লঞ্চ-স্টিমার সার্ভিস চালু ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

শীতকালে স্বাস্থ্য রক্ষায় কিছু খাবার

শীতকালে নতুন রোগ থেকে বাঁচতে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে তাজা ফলমূল ও শাক-সবজি। বিশেষ করে শীতে আমাদের দেশে সবচেয়ে বেশী বিভিন্ন ধরনের শাক-সবজি পাওয়া যায়। আর এগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলেই শীতে স্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে।

আসুন তাহলে জেনে নেয়া যাক খাবারগুলো কি কি-

তাজা ফলমূল ও শাক-সবজি: ফল ও শাক-সবজি প্রাকৃতিকভাবে ভিটামিন ‘এ’, খনিজ ও ফাইটোকেমিক্যাল সরবরাহ করে, যা সংক্রমণের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। এ জন্য বেছে নিতে পারেন ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, ব্রকোলি, শালগম, বিভিন্ন ধরনের শাক ইত্যাদি।

লাইকোপেনসমৃদ্ধ খাবার: লাইকোপেনসমৃদ্ধ খাবারগুলোতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে বেশি, যা দেহের ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে। এ জন্য বেশি করে টমেটো, গাজর, লাল চেরি, লালশাক ইত্যাদি খাওয়া উচিত।

ভিটামিন ‘সি’: অসুস্থতার তীব্রতা হ্রাস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ‘সি’। এই করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে সবার নজর দেওয়া খুব জরুরি। এ জন্য খাওয়া যেতে পারে সাইট্রাসযুক্ত ফল লেবু, আমড়া, আমলকী, জলপাই, কমলা ইত্যাদি।

জিংক : ইমিউন সিস্টেম সচল রাখতে বেশ কার্যকর ভূমিকা রাখে জিংক। এ জন্য খাওয়া যেতে পারে দুধ, ডিম, লাল মাংস, মটরশুঁটি, বাদাম, গোটা শস্যদানা ইত্যাদি জিংকসমৃদ্ধ খাবার।

ভিটামিন ‘ডি’ : শীতকালে সূর্যের আলো প্রচুর পরিমাণে পাওয়া যায় না। ফলে দেহে ভিটামিন ‘ডি’র ঘাটতি হতে পারে, যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এ জন্য খাওয়া যেতে পারে ডিম, কমলার রস, মাশরুম, চিজ, পনির, ঘি, বাটার, তিল, দুধ ইত্যাদি।

পানি : শীতকালে হাইড্রেট থাকা খুব জরুরি। তা না হলে দেহ পানিশূন্য হয়ে স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। এ জন্য খেতে হবে পর্যাপ্ত পানি। এর পাশাপাশি খাওয়া যেতে পারে বিভিন্ন রসালো ফল, যেমন : কমলা, আঙুর, স্ট্রবেরি, তরমুজ, বিভিন্ন সবজির স্যুপ ইত্যাদি।

মসলা : দেহের ভেতর উষ্ণতা রাখতে গরম খাবারের পাশাপাশি মসলাজাতীয় খাবারদাবার থাকা বেশ জরুরি। এসব খাবার পেশিগুলোকে অভ্যন্তরীণভাবে উষ্ণ রাখে। এ জন্য খেতে হবে আদা, রসুন, কাঁচা মরিচ, হলুদ, দারচিনি ইত্যাদি।

হরমোনের তারতম্য রক্ষায়ঃ শীতের সময় দেহে সেরোটোনিনের মাত্রা কমে যেতে পারে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে কম সূর্যের আলোর অভাবে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ বেশি উৎপাদিত হয়। তখন ক্লান্তি বা অলসতা বেড়ে যেতে পারে। এ জন্য দৈনন্দিন খাবারের পাশাপাশি খাওয়া উচিত বাদাম, আস্ত শস্যদানা, মিষ্টি আলু, বিট, স্কোয়াশ, সূর্যমুখীর বীজ ইত্যাদি খাবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page