শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

গাঁজা পরিবহন ট্রাকসহ মাদক কারবারি আটক

মো. মানিক হোসেন,

রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে অভিযান পরিচালনা করে গাঁজা পরিবহন ট্রাকসহ এক মাদক কারবারিকে আটক করেছে আরএমপির পবা থানা পুলিশ। জানা গেছে, এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট (২৪-৪৮৩০) ট্রাকটি জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পবা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটককৃত ট্রাক ড্রাইভার পবা উপজেলার নওহাটা পৌর এলাকার দুয়ারী গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে মুকুল ইসলাম (২৫)।

ট্রাকটি নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার (সাবেক) কাউন্সিলর আজিজুল হকের বাবা আব্দুল হকের নামে রেজিষ্ট্রেশন রয়েছে বলে জানা গেছে।

আটককৃত মুকুল জানিয়েছে, দুয়ারী এলাকার ট্রাকের হেল্পার হাসান কুমিল্লা থেকে গাঁজাগুলো ক্রয় করেছে।

পবা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, এদিন সন্ধ্যায় পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page