বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান বিশ্বকাপে অংশ নেওয়ার পরিস্থিতিতে নেই : ক্রীড়ামন্ত্রী আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি সংসদ অধিবেশনে ড. ইউনূস-জাইমাসহ আরো রয়েছেন যারা স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী ছুটির দিনে জ্বালানি তেল নিয়ে সরকারের জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, লণ্ডভণ্ড একাধিক বসতি পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে পড়লে যা করবেন

জীবনের সব সিদ্ধান্ত ও কাজ সবসময় সহজ নিয়মে চলে না। কখনো কখনো সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়। একাধিক সুযোগ সামনে থাকলে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় কোনটি করবো বা কোনটি ছাড়বো।
এমন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলে প্রথমে কাছের মানুষদের সঙ্গে পরামর্শ করা উচিত। নিজের বিশ্বস্ত, আস্থাভাজন বা অভিজ্ঞ কারো সঙ্গে পরামর্শের মাধ্যমে সুন্দর সমাধান বের করা সম্ভব।

পরামর্শের মাধ্যমে জটিল বিষয় সহজ করা সম্ভব। এতে পারস্পরিক সদ্ভাবও বজায় থাকে। রাসূল সা. জীবনের একাধিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আশপাশের মানুষদের পরামর্শ নিয়েছেন।
এছাড়াও এমন পরিস্থিতির ক্ষেত্রে সহজ বিষয়টি গ্রহণ করা উচিত। রাসূল (সা.) এর সামনে কখনো এমন পরিস্থিতি তৈরি হলে তিনি সহজ বিষয়টি গ্রহণ করতেন। উম্মুল মুমিনীন আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন—
যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি কাজের মধ্যে একটি গ্রহণের অনুমতি দেওয়া হতো, তিনি সহজটি গ্রহণ করতেন, যদি তা গুনাহর কাজ না হতো। যদি তা গুনাহের কাজ হত, তবে তিনিই সর্বাধিক তা বর্জন করে চলতেন। তিনি নিজের জন্য কারো উপর প্রতিশোধ গ্রহণ করেননি। কিন্তু যখন আল্লাহর হারামের মর্যাদা বিনষ্ট করা হতো তখন তিনি প্রতিশোধ নিতেন। (বুখারি, হাদিস : ৩৫৬০, মুসলিম, হাদিস : ২৩২৭)

তবে সবসময় দ্বিধাদ্বন্দ্বে না থেকে ভেবে চিন্তে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকা চরিত্রের একটি বিশেষ ত্রুটি এবং এ কাজ প্রায়ই মানুষকে ব্যর্থতার পথে নিয়ে যায়। দ্বিধা-দ্বন্দ্বের কারনে অনেক সময় মানুষ নিয়মিত ও সহজ কাজ কঠিন করে ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page