বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

সাইফের শারীরিক অবস্থার বিষয়ে যা বললেন বোন সোহা

বিপদ কেটে গেছে, দ্রুত সেরে উঠছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সাইফ আলী খানের শারীরিক অবস্থার বিষয়ে মুখ খুললেন অভিনেতার বোন সোহা আলী খান।
সোহা আলী খান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে ভাইয়া (সাইফ আলী খান) দ্রুত সেরে উঠছেন। আর কোনও বড় বিপদ যে হয়নি, তাতেই আমরা খুশি। যারা দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদের ধন্যবাদ জানাই।’
এদিকে, সাইফের হামলাকারী গ্রেপ্তার হওয়ার পরই হাসপাতালে যান কারিনা কাপুর। সঙ্গে ছিল তার দুই ছেলে তৈমুর ও জেহ। দুই সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

প্রসঙ্গত, সাইফ আলী খানের চলচ্চিত্রে অভিষেক ঘটে যশ চোপড়ার পরম্পরা চলচ্চিত্র দিয়ে। তিনি ১৯৯৪ সালে প্রণয়ধর্মী ইয়ে দিল্লাগি ও মারপিটধর্মী ম্যাঁয় খিলাড়ি তু আনাড়ি চলচ্চিত্র দিয়ে সফলতা অর্জন করেন।
এর পরবর্তী সময়ে তার কিছু চলচ্চিত্র ব্যর্থ হওয়ার পর ১৯৯৯ সালে তার অভিনীত বহুতা রকা সমৃদ্ধ হাম সাথ-সাথ হ্যায় (১৯৯৯) চলচ্চিত্র ব্যবসাসফল হয়। ২০০০-এর দশকের শুরুতে তিনি দুটি তারকাবহুল চলচ্চিত্র দিল চাহতা হ্যায় (২০০১) ও কাল হো না হো (২০০৩)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page