শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার”

সাইফের নিরাপত্তার দায়িত্বে ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা

পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন সাইফ আলী খান। বাড়ির ভিতর প্রবেশের আগেই তিনি হাত নেড়ে বুঝিয়ে দেন একেবারে সুস্থ আছেন। তারপর বাড়ির ভিতরে চলে যান। তবে এবার সাইফের নিরাপত্তায় আরও বেশি সচেতন পরিবার।
কোনওরকম বিপদ এড়াতে তার হাসপাতাল থেকে ফেরার আগেই পৌঁছে যান ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রণিত রায়ের টিম। কারণ, এখন অভিনেতার নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ জানুয়ারি নিজের বাড়িতে সাইফ আলী খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। রণিত রায়ের নিরাপত্তা সংস্থা থেকে সিকিউরিটি নিয়েছেন বলেও জানা যায়। পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রনিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।’

তবে সাইফ আলী খান ও তার পরিবারকে দেওয়া নিরাপত্তার বিষয়ে কিছু বলেননি রনিত। অভিনেতা এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন।
প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সাইফের সঙ্গে দেখা করতে আসেন প্রচুর মানুষ। শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খানসহ অন্যান্য ঘনিষ্ঠরাও প্রতিদিন হাসপাতালে এসেছেন সাইফকে দেখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page