বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

আর কাউকে যেন জীবন দিতে না হয় : শহীদ আবু সাঈদের মা

জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেছেন, রাষ্ট্রকে এমভাবে সংস্কার করতে হবে যেন অধিকার আদায়ের কথা বলায় আমার সন্তানের মতো আর কাউকে জীবন দিতে না হয়।
গতকাল শনিবার নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

পরে তারা শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম ও ছোটভাই আবু হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন প্রতিনিধি দলের সদস্য মো. শফিউর রহমান, মো. মামুনুর রশীদ, মো. ওমর ফারুক ও তারেক হোসেন।
মনোয়ারা বেগম জানান, সরকার এখন পর্যন্ত এককালীন পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এ ছাড়া আরও সহায়তা দিতে সরকারি কর্মকর্তারা কাগজপত্র নিলেও এখনো তারা কিছু পাননি।
তবে মনোয়ারা বেগম ছেলে আবু সাঈদের কথা বলে কান্নায় ভেঙে পড়ে বলেন, সহযোগিতার চেয়ে আমাদের বড় চাওয়া হলো এমনভাবে দেশ গড়া হোক যেন আর কোনো আবু সাঈদকে অধিকার চাওয়ার জন্য জীবন দিতে না হয়।

এসময় মো. শফিউর রহমান বলেন, জুলাইয়ের শহীদরা যে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আত্মদান করেছেন তা বাস্তবায়নে কাজ করবে জাতীয় বিপ্লবী পরিষদ।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সাধারণ ছাত্রজনতার দল জাতীয় বিপ্লবী পরিষদ সব সময় শহীদ পরিবারের প্রয়োজনে পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page